
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আবারও পালিয়েছেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম। এর আগে গত বছরের জুনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়েছিলেন তিনি। সেই ঘটনায় করা মামলায় আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়েছিল।
কোতোয়ালি থানায় করা ওই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য কারাগার থেকে তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে হাজতখানায় নেওয়ার পথে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কোতোয়ালি থানার মামলার হাজতি আসামি কৌশলে হাতকড়া খুলে আদালত থেকে পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালতের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, শরিফুলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল আ. আলীম। তাঁকে ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুলের বাড়ি দিনাজপুরে। তাঁর বাবার নাম শফিক আহমেদ। তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
২০২৫ সালের ১৯ জুন খিলগাঁও থানার হত্যা মামলায় শরিফুলকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। সেদিন পুলিশের এক সদস্যকে আঘাত করে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় সেদিনই কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশ জানিয়েছিল, ২০১৮ সালে শরিফুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলাটি করা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি প্রায় ছয় বছর কারাগারে ছিলেন। পরে ২০২৫ সালের ১ অক্টোবর ফেনী থেকে শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
১ সেকেন্ড আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
৩ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
১১ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
২০ মিনিট আগে