Ajker Patrika

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২১: ৪৮
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। ছবি: বাসস

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-হামুদি। আজ বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। ইউএইতে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি থেকে আত্মসাৎ করা অর্থ দিয়ে বাংলাদেশে বিনিয়োগ করা সম্পদ জব্দ নিয়ে হাইকোর্টে বিচারাধীন একটি মামলার শুনানি দ্রুত সম্পন্ন করতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রদূত।

পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘ইউএইর রাষ্ট্রদূত দেশটির জাতীয় স্বার্থসংশ্লিষ্ট একটি মামলায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। তাঁকে আশ্বস্ত করেছি যে, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে আমরা দ্রুত পদক্ষেপ নেব।’

জানা যায়, ড. খাতির মাসাদ ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ—দায়িত্ব পালনকালে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি সরকারি তহবিল আত্মসাৎ করেন। আত্মসাৎ করা অর্থের বড় একটি অংশ তিনি পাচার করে বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন।

পরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তির আওতায় ২০১৮ সালে রাস আল-খাইমাহ কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে। তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে ওই শেয়ারের অর্থ জব্দ করার অনুরোধ জানায়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করলে শেয়ার বাজেয়াপ্ত করার আদেশ হয়।

বিচারিক আদালতের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে খাতির মাসাদ হাইকোর্টে আপিল করেন, যা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত