Ajker Patrika

রাজধানীর মোহাম্মদপুরে গির্জার ৭০ কেজির ঘণ্টা চুরির অভিযোগে গ্রেপ্তার ৪

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২: ৪২
রাজধানীর মোহাম্মদপুরে গির্জার ৭০ কেজির ঘণ্টা চুরির অভিযোগে গ্রেপ্তার ৪
মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের ভবনের লিফট ছিঁড়ে পড়ে তিনজন আহত হন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। রোববার (১২ অক্টোবর) মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার চারজনের মধ্যে ঘণ্টা চুরির সঙ্গে জড়িতদের মূল হোতা মো. আলমগীর হোসেন (৪৫) ও চুরি হওয়া ঘণ্টার ক্রেতা মো. রিফাতুল ইসলাম অন্তর (২৫)। এর আগে ৩ অক্টোবর এ ঘটনায় রহিম বাদশাহ (৪১) ও সোহাগ (২৯) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি ও সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর আসাদগেট-সংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে বিভিন্ন ধাতু দিয়ে তৈরি প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর থেকেই চুরি হওয়া ঘণ্টা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-২। এর ধারাবাহিকতায় ৩ অক্টোবর মোহাম্মদপুর থেকে রহিম বাদশাহ ও গাজীপুর থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর লালমাটিয়ায় অভিযান চালিয়ে আলমগীর ও অন্তরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুরি হওয়া ঘণ্টাটি ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত