
রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার উন্মুক্ত স্থান থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘণ্টা চুরি হয়েছে। চুরির আগে ওই গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। পরে পুলিশের অভিযানের মুখে জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
মোহাম্মদপুরের ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় চোর বা চোরেরা গির্জার দোতলার ফাঁকা জায়গায় রাখা ঘণ্টাটি নিয়ে যায়। ওই সময়ের আগে থেকেই গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল।
ঘটনার খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যায় মোহাম্মদপুর থানা-পুলিশ। পরে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক পুলিশ অভিযান শুরু করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘সেইন্ট পল চার্চের দোতলার ফাঁকা জায়গায় রাখা প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি হয়েছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালায়।’
তিনি বলেন, ‘পুলিশের তৎপরতার মধ্যে চোরেরা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ২ অক্টোবর রাত ২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত উদ্ধার করা হয়।’
চুরির আগে সিসিটিভি রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে জানিয়ে ওসি আবদুল হালিম বলেন, ‘রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। কেন এবং কীভাবে সেটি বন্ধ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘চোর বা চোরদের শনাক্তে আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
উদ্ধার হওয়া পিতলের ঘণ্টাটি বর্তমানে মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।

পূজার আরও কয়েক দিন বাকি থাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা বাড়তে পারে—এমন আশঙ্কা রয়েছে। তাই প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে সরকারি খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজার অন্তত ১০ দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
৪২ মিনিট আগে
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া গমন-ইচ্ছুকদের অবৈধভাবে মেডিকেল রিপোর্ট দেওয়ায় ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
১ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুরে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য..
১ ঘণ্টা আগে