
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নির্মাণাধীন হলের ছাদ ধসে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিদ্রোহী হলের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে হঠাৎ একটি অংশ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকদের কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পাশে থাকা শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণকাজে নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে এবং রড বাঁধার জন্য ব্যবহার করা হচ্ছিল সাধারণ পাটের দড়ি। শ্রমিকদের কেউই হেলমেট কিংবা সুরক্ষামূলক পোশাক পরিহিত ছিলেন না। ছাদ ঢালাইয়ের সময় শ্রমিকদের কোনো নিরাপত্তা সরঞ্জামই ছিল না।

এই ভবনে কর্মরত এক শ্রমিক বলেন, ‘আমি প্রায় ১০ বছর ধরে এ ধরনের নির্মাণকাজের সঙ্গে যুক্ত। কিন্তু কখনো বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে দেখিনি। কাজটি অত্যন্ত নিম্নমানের হচ্ছিল। ইঞ্জিনিয়ার স্যার কী ভেবে বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে বলেছেন, আমার জানা নেই।’
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মো. রাহাত হাসান দিদার মূলত পরিবেশ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পেশাগত অভিজ্ঞতা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দপ্তরের আরও কয়েকজন প্রকৌশলীর ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ রয়েছে—যাঁরা প্রকৌশলী না হয়েও সাইট সুপারভিশনের দায়িত্বে রয়েছেন।
তবে প্রকৌশলী রাহাত হাসান দিদার বলেন, সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হয়েছিল। বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোফাছিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, ছাদধসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকেও এ বিষয়ে চিঠি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্প ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমানের স্বাক্ষরে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে