
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নেত্রকোনা সীমান্তে অভিযান চালিয়ে ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি।
আজ শনিবার দুপুরে দুর্গাপুর উপজেলা সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, পোশাক, কসমেটিকস, খাদ্যসামগ্রী, গবাদিপশু, কয়লা ও অন্যান্য চোরাচালানি পণ্য রয়েছে। গত নয় মাসের হিসাবের মধ্যে ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদকদ্রব্যও রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, চোরাচালানের উদ্দেশ্যে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে দুর্ঘটনা, আহত হওয়া কিংবা সীমান্তে হতাহতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এসব প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
তৌহিদুল বারী আরও বলেন, বর্ষা মৌসুমে দুর্গাপুরের বিজয়পুর ও ভবানীপুরের মধ্য দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদী প্রায় ৩০০ থেকে ৩৫০ মিটার প্রশস্ত হয়ে যায়। এ সময় চোরাকারবারিরা নদীপথ ব্যবহার করে কয়লাসহ বিভিন্ন পণ্য পারাপারের চেষ্টা করে। এ কারণে নদীর দুই পাশে বিজয়পুর ও ভবানীপুর এলাকায় সৌরবিদ্যুৎচালিত সিসি ক্যামেরা ও হ্যালোজেন লাইট স্থাপন করা হয়েছে। এতে সীমান্তে অবৈধ চলাচল ও চোরাচালানের গতিবিধি নজরদারি করা সহজ হচ্ছে।
সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে বলে জানান তিনি। জনসচেতনতামূলক সভা, উঠান বৈঠক ও মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানানো হচ্ছে।

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে