
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে এবং অপমানে বাবার আত্মহত্যার প্ররোচনার মামলার ২ নম্বর আসামি বিএনপি নেতা ফরহাদ ওরফে কোম্পানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে দিনাজপুর র্যাব-১৩-এর সহযোগিতায় বালিয়াডাঙ্গী থানা-পুলিশ তাঁকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে তাঁকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া ফরহাদ ওরফে কোম্পানি (৪০) দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। তিনি একই ইউনিয়নের মহিষমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মহিষমারী গ্রামের ব্যবসায়ী আবুল কাসেমের অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেন ফরহাদের ভাই সাইফুল ইসলাম। পরে বিষয়টি জানতে পেরে আবুল কাসেম মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনা জানতে পেরে সাইফুল ইসলাম ও তার ভাই বিএনপি নেতা ফরহাদ ১ জুলাই ওই ব্যবসায়ীকে বাড়ির বাইরে এনে শতাধিক লোকের সামনে মারধর করে এলাকা ছাড়া করেন। সামাজিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে চার দিন এলাকার বাইরে থাকার পর ০৫ জুলাই বেলা ১১টায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন ব্যবসায়ী আবুল কাসেম।
এ ঘটনায় ওই দিনই বালিয়াডাঙ্গী থানায় সাইফুল ইসলামকে প্রধান আসামি, তার ভাই ফরহাদকে ২ নম্বর আসামিসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ীর স্ত্রী লাবণি আক্তার।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, বাকি আসামিদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক এক কর্মকর্তাকে আট বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ আদালত। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৮ হাজার ৫৮৬ টাকা ৯০ পয়সার সম্পদ বাজেয়াপ্ত করেছেন আদালত।
১ মিনিট আগে
‘স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত, নগরায়ণের ফলে পানি ধারণক্ষমতা কমে যাওয়া, অনেক জায়গায় ড্রেন ও খাল ভরাট বা সংকুচিত হওয়া, অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং দীর্ঘদিনের পুরোনো ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ...
৫ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় গুজব ছড়িয়ে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৭ মিনিট আগে
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, বড় হরিণা ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ৪৭টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৮২০ জন আশ্রয় নিয়েছেন। সড়ক ও নৌপথে বিঘ্ন ঘটায় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রশাসন।
৪৪ মিনিট আগে