
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমনে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠের বুক চিরে রাতারাতি নির্মাণ করা হয়েছে রাস্তা। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার প্রধান সড়কসংলগ্ন এই বিদ্যালয়ের মাঠে সড়কটি নির্মাণ করা হয়।
জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জয়ন্তী কর্নার, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন ও আলোচনা সভায় যোগ দেন। প্রধান সড়কের সঙ্গে স্কুলের প্রধান ফটক লাগোয়া হলেও ডিসিকে বহনকারী গাড়ির যাতে কাদা না মাড়াতে হয়, তাই গভীর রাতে বৃষ্টির মধ্যেই এই সড়কটির নির্মাণকাজ শেষ করা হয়। সকালে বিদ্যালয়ে এসে সড়কটি দেখে অনেক শিক্ষার্থীও অবাক হয়ে যায়। তবে ক্ষোভ জানান স্থানীয়রা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ সাংবাদিকদের বলেন, ’মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবে না, তাই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি আমরা করিনি, তারা (প্রশাসন) করেছে। আপনারা আমার স্কুলকে কালারিং করবেন না।’

নাম প্রকাশ না করার শর্তে সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক ব্যক্তি বলেন, ’সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বৃষ্টির মধ্যে ৩৩ জন শ্রমিক এই সড়কটির নির্মাণকাজ করেন। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।’
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে বলেই সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। এই সড়ক নির্মাণে কোনো ব্যয় হয়নি। প্রজেক্টের মাধ্যমেই কাজটি করা হয়েছে।
আরও খবর পড়ুন:

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে