
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে ১৯৭১ ও ২০২৪ সালকে দাঁড়িপাল্লায় তুলনা করা একটি চিত্রকর্ম ঘিরে সমালোচনা শুরু হয়েছে। এতে ২০২৪ লেখা পাল্লাটি ভারী দেখানো হয়েছে।
গতকাল রোববার সকাল থেকে শুরু হওয়া ‘জুলাই গণ-অভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনীর ওই চিত্রকর্ম ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
চিত্রকর্মটিতে দেখা যায়, একটি হাতের মুষ্টি দাঁড়িপাল্লা ধরে আছে। পাল্লার একপাশে লাল রঙে ৭১ এবং অপর পাশে কালচে রঙে ২৪ লেখা। ২৪ লেখা পাল্লাটি খানিকটা বেশি ঝুঁকে আছে। যেন ৭১-এর তুলনায় ২৪ ভারী বোঝানো হয়েছে।
এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠন প্রতিক্রিয়া জানিয়েছেন।
রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা জনগণের ঐক্য নষ্ট করে। এতে কেবল পরাজিত শক্তিগুলোরই লাভ হয়।’
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘১৯৭১ আমাদের মূল ইতিহাস। ২০২৪ গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও ১৯৭১-কে খাটো করে ২০২৪ বড় হয় না। একটি ইতিহাসকে প্রতিষ্ঠা করতে আরেকটি ইতিহাসকে অপমান করার প্রয়োজন নেই।’
রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, ‘একাত্তর ও চব্বিশ ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা। আমরা দুটিকে মুখোমুখি করতে চাই না; বরং উভয়ের প্রেরণাকে ধারণ করে এগিয়ে যেতে চাই।’
তবে সমালোচিত চিত্রকর্মটির শিল্পী এটিকে আলংকারিক আখ্যা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিল্পী বলেন, ‘জুলাইয়ের পর থেকেই একটি গোষ্ঠী চব্বিশকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে আসছে। আমার কাজটিকে সে অর্থে দেখা ঠিক হবে না; এটি আলংকারিক উপস্থাপন। আমি মূলত একাত্তরের সঙ্গে চব্বিশের এই অসম তুলনাটিকে বোঝাতে চেয়েছি।’

‘জুলাই গণ-অভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক প্রদর্শনীটি আগামীকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলবে। জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চারুকলা অনুষদের আয়োজিত আর্ট ক্যাম্পে আঁকা বিভিন্ন মাধ্যমে সৃষ্ট ৮০টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আলী বলেন, ‘আমি আজ ক্যাম্পাসে ছিলাম না। তাই ছবির বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানি না। এমনকি ছবিগুলো দেখার সুযোগও হয়নি।’
ছবিটি কার আঁকা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘রেজিস্ট্রেশনের মাধ্যমে শিল্পকর্মগুলো নির্বাচন করা হয়েছে। পুরো প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন সিরামিকস ও স্কাল্পচার বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম।’
অধ্যাপক আরিফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ডিন স্যারের অনুপস্থিতিতে আমি দায়িত্ব পালন করেছি। সত্যি বলতে, আমি শুধু একটি চিঠিতে সই করেছি। ছবিগুলো যাচাই না করেই পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান বলেন, ‘অনুষ্ঠানটি মূলত চারুকলা অনুষদের তত্ত্বাবধানে হয়েছে। আমাদের দায়িত্ব ছিল সিনেটে প্রদর্শনীর জায়গা নির্ধারণ করা। ছবিটির বিষয়ে জনসংযোগ প্রশাসন কিছু জানে না।’

নওগাঁর মান্দায় এলজিইডির এক কার্যসহকারীকে ‘হানি ট্র্যাপে’ ফেলে আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কুসুম্বা গ্রামের বিমল চন্দ্র দাসের ছেলে কনক কুমার, কুসুম্বা দক্ষিণপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ও বড়পই গ্রামের
১০ মিনিট আগে
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজে এসএসসিতে এবার শতভাগ পাসসহ ৬৬টি জিপিএ-৫ লাভ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ থেকে এই বছর ১২৭ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শতভাগ পাসসহ ৬৬টি
১৫ মিনিট আগে
নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদ নামে এক স-মিল শ্রমিকের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
১৯ মিনিট আগে
অভিযানকালে আটকদের কাছ থেকে মাদক ও সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। রিয়াজকে এক বছর, আরিফকে ছয় মাস এবং বাবুল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
২৪ মিনিট আগে