
নওগাঁয় স্বর্ণ ছিনতাইয়ের লোভে ড্রিল মেশিন দিয়ে মাথায় আঘাত করে এক নারীকে হত্যার মামলায় সোহেল রানা ওরফে হানিফ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক রাজু আহমেদ এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ওরফে হানিফ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার নয়ানন্দন দারোগা বাড়ি এলাকার মফিজুল হকের ছেলে। তিনি নওগাঁ শহরের পারঘাটি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। এই ঘটনায় নিহত কহিনুর বেগম শহরের পারঘাটি এলাকার ইসরাইল শেখের স্ত্রী।
মামলার বিবরণ এবং আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে কহিনুর বেগমের স্বামী ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ছিলেন কহিনুর। পূর্বপরিচিত ও পারিবারিকভাবে ঘনিষ্ঠ হওয়ায় সোহেল রানার ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার দিন এই সুযোগে তিনি বাড়িতে প্রবেশ করেন। পরে ড্রিল মেশিন দিয়ে কহিনুরের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। এরপর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা বাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় কহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বজনরা নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন চলা এ মামলার তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান বলেন, মামলার বিচারকাজে সাক্ষীদের সাক্ষ্য, চিকিৎসা প্রতিবেদন, আসামির সঙ্গে নিহতের পূর্বপরিচয় এবং ঘটনার সময়ের পারিপার্শ্বিক পরিস্থিতিসহ উপস্থাপিত বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেন আদালত। এসব প্রমাণে সোহেল রানার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় আনা হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। যার ফলে আদালত এই রায় দিয়েছেন। আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি, এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা, সংরক্ষিত এলাকা ও অপারেশনাল তথ্য, স্কেচ, অবকাঠামোর ছবি, ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
৩ মিনিট আগে
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। এর একদিনের মাথায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার
৮ মিনিট আগে
আন্দোলনের চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য জাওয়াদুল হক পদত্যাগ করেছেন। এ সময় উপাচার্যের সহযোগী পিএস সেকশন কর্মকর্তা নাজমুল হোসেনও পদত্যাগ করেন।
১২ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছেলেকে হত্যার মামলায় সোলায়মান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায়ে অসন্তুষ্ট বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তি চেয়ে এবং আসামিপক্ষ খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করবে।
২৫ মিনিট আগে