
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে মামুন মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ। ওই ব্যক্তি মাদক কারবাবের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। আটক মামুন মিয়া উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের গণীপুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশের একটি দল বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের গণীপুর গ্রামে মামুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মামুনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের সামনে বালুর স্তূপে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে। ওই থানার মাধ্যমেই তাঁকে কারাগারে পাঠানো হবে।’

গাইবান্ধার সাঘাটায় নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদী ফিরোজা বেগম নিহত হয়েছেন। দাদা আব্দুল করিমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শাকিল মিয়াকে আটক করেছে পুলিশ।
৯ মিনিট আগে
ইলিশের ভরা মৌসুমেও পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা ও লোহালিয়া নদীতে নেই ইলিশ। দিনভর জাল ফেলেও মাছ না পেয়ে অধিকাংশ জেলে খালি হাতে ফিরছেন। এতে জেলে পরিবারগুলো আয়হীনতা, ঋণের চাপ ও অভাব-অনটনে পড়েছে।
১৪ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থপাচারের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরো ছয়জন সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ তাঁরা সাক্ষ্য দেন।
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা লিখে না দেওয়াকে কেন্দ্র করে আলু ব্যবসায়ী আওলাদ হোসেন হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। নিখোঁজের ৫২ দিন পর বুধবার ভোরে চাইনপাড়া গ্রামের একটি গরুর ফার্মের রান্নাঘরের মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে