পুরান ঢাকার বংশালের আলু বাজারে এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন— সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতের দেড়টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে সবচেয়ে বেশি ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া শমসেদের ১৫ শতাংশ দগ্ধ, রিংকুর ২১ শতাংশ দগ্ধ, রাজুর ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পুর ১৮ শতাংশ দগ্ধ, রনির ১০ শতাংশ দগ্ধ, জসিমের ৮ শতাংশ দগ্ধ, আরমানের ১৫ শতাংশ দগ্ধ, রফিকের ১২ শতাংশ দগ্ধ ও শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ রয়েছে। এদের মধ্যে নয়জনকে ভর্তি করানো হয়েছে। তবে দগ্ধের পরিমাণ কম থাকায় আহত শাকিবকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬, লালবাগে ৩১, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৫২, মিরপুরে ৯৯, গুলশানে ৫৫, উত্তরায় ৫৬, সিটিটিসি ৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোছা. প্রিয়া বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর..
১ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
১ ঘণ্টা আগে