
কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোছা. প্রিয়া বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর এলাকার লাসু মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত সিঁথি সীমিতা শিবপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়ির মৃত সুলয়মান মিয়ার মেয়ে এবং পানাউল্লাচর এলাকার ইতালিপ্রবাসী মো. মুরাদ মিয়ার স্ত্রী। তিনি শিবপুর বিএমএ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে সিঁথি সীমিতা প্রতিদিনের মতো প্রিয়া বেগমের মেয়ে সাফা মনিকে পড়াতে তাঁর বাসায় যান। পড়ানো শেষে তিনি প্রাইভেট পড়ানোর বকেয়া ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। পরে বাড়ি ফেরার পথে ছাতা ফেলে আসার কথা মনে হলে তিনি আবার ওই বাসায় ফিরে যান।
অভিযোগ রয়েছে, এ সময় প্রিয়া বেগম ক্ষুব্ধ হয়ে দা দিয়ে সিঁথি সীমিতার ওপর হামলা চালান। এতে তাঁর মাথায় ১০টি কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরিবারের দাবি, হামলায় তাঁর মাথায় প্রায় ৫০টি সেলাই লেগেছে এবং দুই হাতের কয়েকটি আঙুল গুরুতর জখম হয়েছে।
শিক্ষিকার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে ভৈরবের ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত প্রিয়া বেগমকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
আটক প্রিয়া বেগম উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকার খোকন মিয়ার মেয়ে এবং পানাউল্লাচর এলাকার হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী।
আহত শিক্ষিকার দেবর সারোয়ার বলেন, ‘আমার ভাবি স্কুলে শিক্ষকতা করেন এবং পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো তিনি প্রিয়ার মেয়েকে পড়াতে গিয়েছিলেন। পড়ানো শেষে ফেরার সময় তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।’
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির বলেন, ‘৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত এক নারীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কিশোর অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৭ জনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগে
সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক শ অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।
২৪ মিনিট আগে
আবিদ হাছান অভিযোগ করেন, নুরে আলম তাঁর রাজনৈতিক পরিচয় এবং তাঁর ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। তিনি আরও বলেন, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁদের জমির প্রায় এক লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়া হয়।
৪১ মিনিট আগে
দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হক, সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা, আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া এবং সাবেক আইনমন্ত্রী একজন সরকারি কর্মচারী। তিনি ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে...
১ ঘণ্টা আগে