
নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্ত তিন বোন হলো—তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান। তাদের বাড়ি উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকায়।
বর্তমানে তিন বোনই জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তিন বোনের বাবা রেজাউল করিম সরকার বলেন, ‘তাদের জন্ম একসঙ্গে, বেড়ে ওঠাও একসঙ্গে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাদের আগ্রহ ছিল। আমি ও তাদের মা সব সময় পড়াশোনার বিষয়ে সহযোগিতা করেছি। তারা নিজেরাও নিয়মিত পড়াশোনা করে এবং একে অপরকে সহযোগিতা করে। আল্লাহর রহমত, পরিবারের অনুপ্রেরণা, তাদের পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনায় এ সাফল্য এসেছে।’
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন কেয়া বলেন, ‘তিন বোন ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। তারা ভদ্র ও বিনয়ী। তাদের এমন সাফল্যে আমরা আনন্দিত। আশা করি ভবিষ্যতেও তারা ভালো ফলাফল করবে।’
জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, ‘তিনজনই বর্তমানে আমাদের বিদ্যালয়ে অধ্যয়নরত। আশা করি তারা ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।’
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের একই সঙ্গে বৃত্তি পাওয়া একটি বিরল ঘটনা। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬, লালবাগে ৩১, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৫২, মিরপুরে ৯৯, গুলশানে ৫৫, উত্তরায় ৫৬, সিটিটিসি ৮ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে
নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত...
৩৫ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোছা. প্রিয়া বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর..
৪১ মিনিট আগে
শান্তি, নিরাপত্তা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেছারাবাদে মোটরসাইকেল মহড়া দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর নেছারাবাদ থানা থেকে নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে মহড়াটি বের হয়...
১ ঘণ্টা আগে