
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ ও এর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণাকে এগিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্বোধন করা হলো মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার। এ গবেষণাগারে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে ফোরিয়ার-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে।
আজ মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এ গবেষণাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মামুন অর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন দ্বার উন্মোচন করেছে। উপকূলীয় অঞ্চলে যে প্লাস্টিক দূষণ, সেটা নির্ণয়ের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম কাজ শুরু করছে।
মামুন অর রশিদ বলেন, এই গবেষণা কার্যক্রম অব্যাহত থাকলে শুধু বরিশাল নয়, পুরো উপকূলীয় অঞ্চলে এ ধরনের গবেষণা ও সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে গবেষণার ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। মাইক্রোপ্লাস্টিক মানুষের জীবন ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে, গবেষণার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের উপব্যবস্থাপক হালিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী। এ ছাড়া রসায়ন বিভাগের চেয়ারম্যান মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে।
জানা গেছে, নতুন এই গবেষণাগারে আধুনিক এফটিআইআর ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পরিবেশগত নমুনায় থাকা মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ও বিশ্লেষণ করা হবে। অনুষ্ঠানে গবেষক ও সংশ্লিষ্টদের জন্য মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে এফটিআইআর প্রযুক্তির ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, নতুন এ গবেষণাগার উপকূলীয় পরিবেশ, সামুদ্রিক সম্পদ এবং মানুষের জীবনে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে ভবিষ্যৎ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৫ ঘণ্টা আগে