
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার একমাত্র আসামি রবিউল সিকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার সকাল থেকে তার রিমান্ড শুরু হয়েছে।
ওসি অজয় কুমার কুন্ডু জানান, গতকাল মঙ্গলবার পুলিশ আসামি রবিউল সিকদারের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর প্রতিবেশী রবিউল সিকদারের ঘর থেকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত রাজমিস্ত্রি রবিউল সিকদার রবিকে গতকাল সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ওইদিন সকালেই নিহত শিশুটির বাবা বাদী হয়ে রবিউল সিকদারকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

মৌলভীবাজারের কমলগঞ্জে চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর, কুরমা চা-বাগানের বকেয়া মজুরিসহ শ্রমিকদের সব পাওনা পরিশোধ এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চা-শ্রমিকেরা।
৯ মিনিট আগে
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে নেওয়ার দাবিতে এবার টানা ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। এ কর্মসূচির আওতায় আগামী রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে....
১৪ মিনিট আগে
প্রক্রিয়াগত নানা জটিলতার কারণে রাজধানীর নাগরিকেরা এখনো কিছু ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন এমনটা মেনে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সিটি করপোরেশনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে কাজ চলছে...
১৮ মিনিট আগে
রেহেনা বেগম স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। তাঁর অভিযোগ, বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাঁর ভরণ-পোষণের দায়িত্ব এড়িয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি...
২০ মিনিট আগে