
ঢাকার সাভারে ৩৪ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন ইতালিপ্রবাসী কাজী জাবের (৩৪)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বাবা।
কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাচ্চু কাজীর ছেলে।
বাচ্চু কাজী জানান, তাঁরা সপরিবারে ইতালিতে বসবাস করেন। কাজী জাবেরও স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইতালিতে থাকেন। ৫ অক্টোবর পরিবারসহ বাংলাদেশে আসেন জাবের।
বাচ্চু কাজী বলেন, ‘গতকাল বুধবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয় জাবের। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই দিন রাত ১১টার দিকে আমার মোবাইল ফোনের ইমু নম্বরে ছেলে শুধু একটি বার্তা পাঠায়। সেখানে লেখা ছিল—‘আমি ভালো আছি, সকালে বাসায় ফিরব’। এর পর থেকে আর কোনো যোগাযোগ করেনি। বাসায়ও ফেরেনি, মোবাইল ফোনটিও বন্ধ।’
জাবেরের বাবা আরও বলেন, ‘আমাদের সুখের সংসার। কারও সঙ্গে কোনো বিরোধ নেই। ছেলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও জানিয়েছে, জাবের তাদের কারও সঙ্গে যোগাযোগ করেনি। ছেলে কোনো বিপদে পড়েছে কি না, সেই দুশ্চিন্তায় আমাদের সময় কাটছে।’
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ইতালিপ্রবাসী ওই ব্যক্তির নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৫ মিনিট আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
১২ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
২৫ মিনিট আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৪২ মিনিট আগে