
সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জাফলং পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতকাল শনিবার বিকেলে সড়কপথে জাফলংয়ে যান মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা সিলেট থেকে জাফলং পর্যন্ত সম্ভাব্য রেলপথের বিভিন্ন অংশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন।
পরিদর্শন দলে আরও ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক, ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট-জাফলং রেলপথ চালুর মাধ্যমে জাফলংয়ে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত অনেক বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এতে পর্যটন খাতের সামগ্রিক বিকাশের পাশাপাশি পণ্যবাহী ওয়াগন ব্যবহারের মাধ্যমে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে মালামাল পরিবহন করা সম্ভব হবে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই রেলপথ চালু হলে গোয়াইনঘাট উপজেলাসহ পুরো বিভাগের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক গতিশীলতা আসবে।

সন্ধ্যায় একটি চলন্ত প্রাইভেটকার থেকে আলমগীরকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আলমগীর আলমগীর মাথা–পেটসহ শরীরের কয়েক স্থানে গুলিবিদ্ধ হন। এ সময় পথচারী জ্যোৎস্না নামে এক নারীও গুলিবিদ্ধ হন। পরে আলমগীরকে প্রথমে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা...
৩ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করেছেন সার্জন মো. আরিফ উল হাসান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়। আজ শুক্রবার বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচার করা হয়।
১৬ মিনিট আগে
বিদ্যুৎ সংযোগ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রসূতি ও গর্ভবতীদের চিকিৎসা না দিয়েই ফেরত পাঠানো হচ্ছে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হচ্ছে। ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করে তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা করছেন।
২৩ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।
২৬ মিনিট আগে