
খাগড়াছড়ির দীঘিনালায় হঠাৎ অতি ভারী বৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের দুই অংশে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সড়কে পাহাড়ধসের মাটি থাকায় আজ শনিবার সকাল থেকে দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে সবজি ও আমনের খেত পানিতে তলিয়ে গেছে।

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় উপজেলায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এত অল্প সময়ে এত বেশি বৃষ্টিপাতের ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

অতি ভারী বৃষ্টিতে উপজেলার মেরুং, জামতলী, বোয়ালখালী ও কবাখালী এলাকার নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। অনেক এলাকায় সবজি ও আমন ধানের খেত পানিতে ডুবে গেছে। এ ছাড়া দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে।

জামতলী এলাকার বাসিন্দা পরান বলেন, ‘রাতে ঘুমিয়ে পড়েছিলাম। রাত একটার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। সকালে ঘরে পানি ঢুকেছে।’

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৫ মাইল ও ৯ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে মূল সড়ক বন্ধ হয়ে গেছে। সড়কটি দ্রুত সচল করতে তাদের দল কাজ চালিয়ে যাচ্ছে।
পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ জানান, নিচু এলাকা প্লাবিত হওয়া ও পাহাড় ধসের বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৩ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৩ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৩ ঘণ্টা আগে