
রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মাঠসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. আজিম (২৭)। তিনি জোসনা নামের এক ডেইরি ফার্মের কর্মচারী।
জোসনা ডেইরি ফার্মের মালিক মো. শফিকুল ইসলাম সাদেক জানান, আজিম বিকেলে ফার্মের পাশের একটি মাঠে ঘাস কাটতে যান। এ সময় কাঁচি দিয়ে ঘাস কাটার সময় বলের মতো একটি বস্তুতে আঘাত লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে তাঁর বাঁ হাতের তালু ক্ষতবিক্ষত হয় এবং বাঁ পায়ের রানে আঘাত লাগে। পরে প্রথমে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়, সেখান থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বস্তুটি একটি পরিত্যক্ত ককটেল ছিল, যা কাঁচির আঘাতে বিস্ফোরণ ঘটায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত হয়ে এক ব্যক্তি এসেছেন। তাঁর বাঁ হাতের তালু ক্ষতবিক্ষত হয়েছে। এ ছাড়া বাঁ পায়ের রানে আঘাত লেগেছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে দেড় বছরের শিশু কানিজ ফাতেমাকে। উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।
৭ মিনিট আগে
গোপালগঞ্জে ‘পরকীয়ার বলি’ হয়েছে সাড়ে তিন বছরের একটি শিশু। ঘটনার ২০ দিন পর ঘরের ভেতর ট্রাংক থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় সব ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে ভোট না দিলেও কোনো সমস্যা নেই। তবে ভোটাধিকার প্রয়োগ থেকে কাউকে বিরত থাকা উচিত নয়। কার পক্ষে ভোট দেবেন, তা প্রত্যেক ভোটারের নিজস্ব....
২ ঘণ্টা আগে
রাঙামাটির বরকল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে মো. এরশাদ আলী (৫৭) নামের আনসার বাহিনীর এক সদস্য মারা গেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুরাছড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন অস্থায়ী ক্যাম্পে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
২ ঘণ্টা আগে