
শরীয়তপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। জাজিরা থানা ভবনের দ্বিতীয় তলার নিজ শয়নকক্ষে তাঁর লাশটি পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে সোয়া ৪টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম। তিনি থানা ভবনের ভেতর থেকে বরে হয়ে সাংবাদিকদের বলেন, ওসি আল আমিনের মরদেহ এখনো জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ওসি আল আমিনের মৃত্যুর খবরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাজিরা থানা ভবনে অবস্থান করছেন। প্রশাসনের কর্মকর্তা ব্যতীত কাউকে থানার ভেতর প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ।

সরেজমিন বিকেল ৪টার দিকে দেখা যায়, থানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীসহ উৎসুক জনতা গেটের সামনে অবস্থান করছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি।
গত ১৪ সেপ্টেম্বর ওসি আল আমিন জাজিরা থানায় যোগদান করেন। তাঁর বাড়ি বরিশালের মুলাদী।

প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৯টি পশুর হাট রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য এসব হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়ায় চারটি হাটের ইজারা হয়নি। যে পাঁচটি ইজারা দেওয়া হয়েছে, তা-ও আবার গত বছরের তুলনায় অর্ধেকের কম দরে।
৬ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে কুড়িগ্রামের বোরোচাষিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জমিতে পানি জমে পাকা ধান তলিয়ে গেছে। আবার কেটে আনা ধান ও খড় শুকাতে না পারায় পচন ধরছে। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, সেই শঙ্কায় পড়েছেন কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
বন্দরের সুবিধা, কাঁচামালের প্রাচুর্য ও রপ্তানির সম্ভাবনা কাজে লাগিয়ে একসময় সমৃদ্ধ ছিল চট্টগ্রামের ট্যানারি-শিল্প। কিন্তু বিনিয়োগ সংকট, আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে পড়া এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় গত তিন দশকে প্রায় পুরো শিল্পই ভেঙে পড়েছে। গড়ে ওঠা ২২ ট্যানারির মধ্যে ২১টি বন্ধ হয়ে গেছে।
৭ ঘণ্টা আগে