
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চন্দন দত্ত নামে এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গার উদ্দেশে যাওয়ার পথে আলুটিলা সাপমারা এলাকায় পৌঁছালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। সকালে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারার দিকে যাচ্ছিল জিপটি।
নিহতের চাচা বাবুল দত্ত জানান, চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির ডিলার (এসএস ট্রেডার্স) স্বত্বাধিকারী শিপসংকর দের গাড়ি চালাতেন।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুন অর রশিদ জানান, আজ রোববার সকাল ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনায় গাড়িটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বেলা ১টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি গভীর খাদ হওয়ায় মরদেহ উদ্ধারে কিছুটা সময় লাগে।
মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মুন্না বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
৮ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক খালিকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়।
১২ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
২২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
২৯ মিনিট আগে