
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই স্থান থেকে মাইদুল (১৮) নামে আরেক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামালের ছেলে। আহত মাইদুল একই এলাকার ইব্রাহিমের ছেলে। তারা দুজন বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় দুই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত অবস্থায় এবং মাইদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে মাইদুলকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জীবিত উদ্ধার হওয়া মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন ব্যক্তি তাঁদের ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁদের মারধর ও নির্যাতন করা হয়। পরে তাঁদের মাঠের পাশে ফেলে রেখে যাওয়া হয়। ওই ব্যক্তিদের সামনে পেলে তিনি চিনতে পারবেন বলে জানান মাইদুল। তবে তাঁদের নাম বা বাড়ির ঠিকানা তিনি জানেন না।
নিহত লাল বাদশার পরিবারের দাবি, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতন করা হয়ে থাকতে পারে। একপর্যায়ে তাঁদের মাঠের পাশে ফেলে রেখে যায় হামলাকারীরা। সেখানে লাল বাদশার মৃত্যু হয় এবং মাইদুল অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তবে কী কারণে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
১৩ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৩২ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
৩৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
৪১ মিনিট আগে