
বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার পানিতে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থীদের অচেতন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন তিন শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
৪ মিনিট আগে
নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ করিম এই আদেশ দেন।
১৭ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি ও তাঁর সহযোগী রাজু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সাতাইশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়।
২১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দাবি করেছেন, মাদকসংক্রান্ত কথা-কাটাকাটির জেরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
২৪ মিনিট আগে