
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ১০টি মেটালিক আয়না বসিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে বাঁকের বিপরীত দিক থেকে আসা যানবাহন আয়নায় দেখতে পারবেন চালকেরা। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, নসিমন-করিমন, রিকশা-ভ্যান, অটোসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে। মহাসড়কের বিভিন্ন বাঁকে দৃষ্টিসীমা সীমিত থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় চালকদের চোখে পড়ে একেবারে শেষ মুহূর্তে। এতে হঠাৎ ব্রেক করা, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায়। ঘটে ছোট-বড় দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে মহাসড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁকের বিপরীত পাশে বিশেষ মেটালিক আয়না বসানো হয়েছে। বাঁকের কাছে পৌঁছালে এসব আয়নায় প্রতিফলিত বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পারবেন চালকেরা। ফলে বাঁকে প্রবেশের আগেই প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার সুযোগ তৈরি হবে।
ট্রাকচালক জাহিদ হোসেন বলেন, ‘সড়কের বিভিন্ন বাঁকে যে আয়না বসানো হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। বাঁক পার হওয়ার সময় সামনে কী আছে, তা দেখা যায় না। এ কারণে দুর্ঘটনা ঘটে। এখন বাঁকের কাছে গেলে আয়নায় দেখা যায় সামনে কোনো গাড়ি আছে কি না। এতে আমাদের অনেক উপকার হবে।’
ট্রাকচালক শাহীন হোসেন বলেন, ‘আয়না বসানোয় দুর্ঘটনা কমবে। পেছন থেকে কোনো গাড়ি ওভারটেক করলে লুকিং গ্লাসে আমরা দেখতে পাই। কিন্তু বাঁকে গেলে সামনে থেকে কী আসছে, তা দেখা যায় না। এখন এই আয়নায় খেয়াল করলে আগেই বোঝা যায় সামনে কোনো গাড়ি আছে কি না। এটা চালকদের জন্য খুবই উপকারী।’
বাসচালক সোহেল মোল্লা বলেন, ‘গোল আয়না বসানোর আগে বাঁকের কাছে গেলে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না, সেটা দেখা যেত না। এখন বাঁকের কাছে গিয়ে আয়নায় খেয়াল করলে দেখা যায়। আয়না লাগানোয় আমাদের উপকারই হবে।’
মোটরসাইকেলচালক ইমরান হোসেন বলেন, বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখতে না পাওয়ায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মেটালিক
আয়না বসানোর ফলে এ সমস্যা কিছুটা কমবে। এটি নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন বাঁকে ১০টি মেটালিক আয়না বসানো হয়েছে। এ উদ্যোগের সুফল পাওয়া গেলে দুর্ঘটনাপ্রবণ অন্যান্য বাঁকেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম মামুন...
৪ মিনিট আগে
রাজধানীর লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গত রাতে ১৩৮/১৭ লালবাগ রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১৭০ জনকে আটক করা হয়। এর মধ্যে সংশোধনের সুযোগ দিয়ে ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের কোপে মো. ইকবাল শেখ (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার ইসলামপাড়া প্রথম গলির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ইকবাল শেখ স্থানীয় ইকলাস শেখের ছেলে এবং নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির
২ ঘণ্টা আগে