
পাবনার আটঘরিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুন হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটঘরিয়া পৌরসভার রামচন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মনোয়ারা খাতুন (৭০) ওই এলাকার মৃত আয়নুদ্দীন প্রামাণিকের স্ত্রী।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনায় মামলার পর অভিযুক্ত ভাতিজা আজিম উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার আক্তার হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জমি নিয়ে মনোয়ারা খাতুনের সঙ্গে তাঁর ভাই আক্তার হোসেনের বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন মনোয়ারা খাতুনের ছেলে আবদুল মমিন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পরিবারের মধ্যে।
সন্ধ্যায় কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আপন ভাই আক্তার হোসেনের ছেলে ভাতিজা আজিম উদ্দিন। পরমুহূর্তেই সে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা খাতুনকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বলেন, শনিবার পাবনা জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার ঘটনায় নিহতের ছেলে আবদুল মমিন বাদী হয়ে শুক্রবার রাতে তাঁর মামাতো ভাই আজিম উদ্দিনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। পরে পাবনা শহর এলাকা থেকে অভিযুক্ত আজিম উদ্দিনকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এত টাকা আত্মসাতের মামলায় কিছু টাকা পরিশোধ না করলে সাধারণত আদালত জামিন দেন না। শুধু আপস করবেন বলে লিখিত গ্রহণ করে জামিন দিয়েছেন। এতে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
১৮ মিনিট আগে
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযান শেষে ফেরার পথে মিলের কিছু শ্রমিক ইট ও বালুর বস্তা ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন এবং বিসিক শিল্পনগরীর প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে রাত ১১টা পর্যন্ত ম্যাজিস্ট্রেট, পুলিশসহ অভিযানে অংশ নেওয়া সবাই সেখানে
২২ মিনিট আগে
নড়িয়ায় অবৈধভাবে মজুত করা ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে ৮৯৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে সীমিত পরিসরে ১২৮৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় রাখা হয়েছে, যা বিমান চলাচলে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
৩৮ মিনিট আগে