
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আরও দুজনকে আটক করেছে বিএসএফ।
নিহত ব্যক্তির নাম আশাদুল হক (৩৫)। তিনি পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আটক দুজন হলেন একই গ্রামের মুস্তাকিন (৩৮) ও উদা চন্দ্র রায় (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তের বিপরীতে ভারতের বসুদেবপুর বিএসএফ ক্যাম্প। বাংলাদেশের অংশে ৪২ বিজিবির বৈরচুনা বিওপি এবং ভারতের অংশে বিএসএফের ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর ক্যাম্প দায়িত্ব পালন করছে।
গতকাল শনিবার গভীর রাতে ওই সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আশাদুল হক নিহত হন। অপর দুজনকে আটক করে বিএসএফ।
আটক মুস্তাকিন ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে। আর উদা চন্দ্র রায় একই গ্রামের মনশা চন্দ্র রায়ের ছেলে।
আজ রোববার আশাদুল হকের মরদেহ ভারতীয় পুলিশ দেশটির একটি মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন বলেন, ‘হতাহতের বিষয়টি আমরা শুনেছি।’
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি।’

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি হালুয়াকান্দি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তাঁর শরীরে কোনো পোশাক ছিল না।
১ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পৃথক অভিযান চালিয়ে ১৬৫টি ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ৩ জন এবং রাত ১০টার দিকে মুলাদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তেরচর এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।
৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ, নদীতীর সংরক্ষণ, বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
১৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএডিসির গোডাউন থেকে বরাদ্দ করা ৪৪০ বস্তা টিএসপি সার অন্যত্র সরিয়ে নেওয়ার সময় জব্দ করেছে স্থানীয়রা। এ সময় সার বহনকারী একটি ট্রাকও আটক করা হয়।
২৩ মিনিট আগে