পক্ষপাতমূলক আচরণের অভিযোগে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে নির্বাচনী সব কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার সংশ্লিষ্ট প্রার্থীর অভিযোগের শুনানি শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার ওই কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন করেন ফেনী-২ (সদর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। টানা প্রায় ৩২ ঘণ্টা পর আজ তিনি অনশন ভাঙেন।
জানতে চাইলে তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমি প্রশাসনের কাছে সুবিচার পেয়েছি। আমার দাবি ছিল এসি ল্যান্ডকে প্রত্যাহার করা—সেটি আমলে নিয়ে তাকে প্রত্যাহার করা হয়েছে।’
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া জানান, গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া ও এবি পার্টির প্রার্থী পৃথকভাবে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেছেন।
এসব অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার উপপরিচালক তদন্ত করেন এবং আজ সকালে শুনানি অনুষ্ঠিত হয়। সার্বিক বিবেচনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে জসিম উদ্দিনকে মাঠপর্যায়ের সব নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম ফয়সালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
৯ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
১৯ মিনিট আগে
যশোরের ঝিকরগাছায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের। তাঁরা বলছেন, পাইকারি বাজারে আলুর দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ছেন তাঁরা। বিঘাপ্রতি আলু চাষে ৫-৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সঙ্গে যুক্ত ১৫ কর্মচারীকে বদলির পর এবার তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে সে সব কর্মচারী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত জানিয়ে তারা যাতে দেশ ছাড়তে না...
৩৯ মিনিট আগে