
নেত্রকোনার কলমাকান্দায় রাজিব তালুকদার (৩৮) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দীপ ভৌমিক (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার বড়কাঁপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশ থেকে রাজিবের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে অসংখ্য ছুরিকাঘাত ও কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্ত্রীকে ধর্ষণ করার প্রতিশোধ নিতেই রাজিবকে হত্যা করেন দীপ ভৌমিক। আটকের পর জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন দীপ। পরে তাঁর দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
নিহত রাজিবের পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে একটি ফোনকলে বাড়ি থেকে বের হয়ে যান রাজিব। পরে সকালে গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাজিব উপজেলার ইউপি বড়কাঁপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব এলাকায় চুরি করতেন। তাঁর বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এ ছাড়া এলাকার মেয়েদের উত্ত্যক্ত করতেন। দীপ ভৌমিকের স্ত্রীকে ধর্ষণ করেন রাজিব। বিষয়টি জানতে পেরে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজিবকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গ্রামের নির্জন এলাকায় ফেলে রাখেন। সকালে এলাকার লোকজন লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধারের পরপরই সন্দেহজনকভাবে দীপ ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করে দীপ জানান, তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছিলেন রাজিব। বিষয়টি জানার পর রাজিবের ওপর প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করা হয়। একপর্যায়ে দীপ বৃহস্পতিবার দিবাগত রাতে মোবাইল ফোনে কল করে রাজিবকে নির্জন স্থানে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেন।
দীপ আরও বলেন, দীপের দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীর পরিবার।
আরও খবর পড়ুন:

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
১ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
২ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে