
বাংলাদেশ বনাম ভারত ম্যাচ গত ১০ বছর ধরে ছড়াচ্ছে বাড়তি উত্তেজনা। ম্যাচের আগে ও পরে সামাজিক মাধ্যমে চলে ভক্ত-সমর্থকদের কথার লড়াই। শুধু কি তাই? ম্যাচ যেখানেই হোক, সেটা নিয়ে পাড়া-মহল্লায় চলে বাজির খেলা।
আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত মুখোমুখি হলেই এখন সেটা বাড়তি মাত্রা পায়। জুয়াড়ি চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। ম্যাচের ফল, কোন পরিস্থিতিতে কী হবে—সব কিছু নিয়েই ধরা হয় বাজি। এবার চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কাণ্ডে তিন জুয়াড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে গতকাল প্রকাশ পেয়েছে। ভারতের গোয়া রাজ্যের পুরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাতে টাইমস অব ইন্ডিয়া গতকাল লিখেছে, বৃহস্পতিবার মধ্য রাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছে গোয়া পুলিশ। পরাব, দুই উপপরিদর্শক সিতারাম মালিক ও অরুণ সিরোধকার, চার কনস্টেবল মহাদেব নাইক, আকাশ নাইক, নীতিশ গাউরে, সিদ্ধেশ নাইক—সাত জনের একটি পুলিশের দল ছিল সেই অভিযানে।
হাতেনাতে গ্রেপ্তারকৃত সেই তিন ব্যক্তি হলেন মাকসুদ মোদন (২৮), আসিফভাই জিয়াউদ্দিনভাই (২৫) ও রিজভান ভাশ (২০)। তারা প্রত্যেকেই জীবিকার তাগিদে গুজরাট থেকে গোয়ায় এসেছেন। তিন জুয়াড়ির থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং ১ লাখ ১০ হাজার রুপি জব্দ করা হয়েছে। তাঁদের গতকাল আদালতে হাজির করানো হয়েছে।
দুবাইয়ে পরশু বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ভারত করেছে ২৩১ রান। এই ম্যাচেই বাংলাদেশের তাওহিদ হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১১৮ বলে ১০০ রান)। পরে শুবমান গিল ১২৯ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
আরও খবর পড়ুন:

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
৭ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
৮ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
৮ ঘণ্টা আগে