লাশ

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার
রাজশাহীতে পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি রাজশাহীর মাদ্রাসা মাঠসংলগ্ন পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, স্বর্ণালংকার ও দলিল গায়েব
যশোরের অভয়নগরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের নিজ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের পর ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও জমির দলিল পাওয়া যাচ্ছে না।

বড়াইগ্রামে নিখোঁজের পরদিন ঘাসখেতে মিলল বস্তাবন্দী লাশ
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের পরদিন রঞ্জু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দী ও রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফা গ্রামের একটি ঘাসের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামেরই সরপি প্রামাণিকের ছেলে...

নেত্রকোনায় হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মিশুকচালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামের এক মিশুকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।








