
লক্ষ্মীপুরে পথ হারিয়ে ফেলা এক কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। তাজ উদ্দিন নামে ওই অটোরিকশাচালককে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবারের এ ঘটনায় কিশোরীর মা সদর থানায় মামলা করেন। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার চররমণী মোহন এলাকা থেকে তাজ উদ্দিনকে আটক করা হয়। তাজ উদ্দিন ওই এলাকার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে।
পরে কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্য, গতকাল বুধবার মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুরে চলে আসে। এরপর পথ হারিয়ে ফেললে অটোরিকশাচালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন।
অভিযোগ অনুযায়ী, তাজ উদ্দিন কিশোরীকে চররমণী মোহন এলাকায় নিয়ে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে একটি বাগানে ধর্ষণ করেন। পরে তাকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় অটোরিকশাচালক তাজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে বিকেলে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাওড় এলাকায় এ অভিযান চালানো হয়।
৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
১৩ মিনিট আগে
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে আব্দুল মাজেদ পিকলু (২৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার মানাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিকলু রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
২০ মিনিট আগে
মাগুরায় ট্রাকচাপায় শফিক আহমেদ বিশ্বাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে