Ajker Patrika

সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে, ক্ষোভে নিজ সন্তানকে হত্যার অভিযোগ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৭
সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে, ক্ষোভে নিজ সন্তানকে হত্যার অভিযোগ
নিহত নাঈম। ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী অন্যত্র বিয়ে করায় ক্ষোভ থেকে মাদ্রাসাপড়ুয়া সন্তান নাঈমকে (১৪) ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইব্রাহিম খলিলের বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে নিহতের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে চরজব্বার থানায় একটি হত্যা মামলা করেছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাঈম চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল। তিন বছর আগে মা-বাবার বিচ্ছেদের পর থেকে সে নানার বাড়িতে থেকে লেখাপড়া করত।

মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০-২৫ দিন আগে নাঈমের মায়ের (ইব্রাহিম খলিলের সাবেক স্ত্রী) দ্বিতীয় বিয়ে হয়। এর পর থেকেই সাবেক স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন ইব্রাহিম খলিল। পরিবারের অভিযোগ, সাবেক স্ত্রীর ওপর প্রতিশোধ নিতেই গত সোমবার রাতে নিজের সন্তানকে ডেকে নিয়ে হত্যা করেন তিনি। পরে মরদেহ ধানখেতের পাশে ফেলে যান।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, অভিযুক্ত বাবাকে পুলিশ আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। আজ শুক্রবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত