
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের ভয়ে ১৯টি ইয়াবা গিলে ফেললেন যুবক। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এই অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সোহাগ ফকির (৩৬) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মৃত মোফাজ্জেল ফকিরের ছেলে।
পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যান জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় সেখানকার একটি স মিলের পাশ থেকে পশ্চিম রাস্তি গ্রামের সোহাগ ফকিরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ কৌশলে তাঁর সঙ্গে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯টি ইয়াবা গিলে ফেলেন। এ সময় আরেকটি প্যাকেটে থাকা ১৯টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে মাদারীপুর গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে আসা হয়। এ সময় ওই মাদক কারবারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাঁকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি ইয়াবা গিলে ফেলেছেন। এতে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে তাঁকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন ধরে প্রতারণা, দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের হয়রানি এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে যশোরের ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে...
২০ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই এএসআই (সহকারী উপপুলিশ পরিদর্শক)। মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় গ্রেপ্তার হওয়া এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের...
২৩ মিনিট আগে
রোগীর স্বজনদের ‘হামলার’ প্রতিবাদে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চলছে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘন্টার কর্মবিরতি। বেলা ১২টার দিকে মানববন্ধন করে চার দফা দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে কর্মসূচি চালানোর ঘোষণাও দেওয়া হয়।
৩৩ মিনিট আগে
অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চট্টগ্রামের রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানো সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অধ্যায় শেষ হলো। চট্টগ্রামের উন্নয়নে অসামান্য অবদান রাখা সাবেক এই মন্ত্রীকে মুহুর্মুহু স্লোগান ও অশ্রুসজল চোখে শেষ বিদায় জানালেন তাঁর কর্মী-সমর্থকেরা। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় নগরীর জমিয়াত
৪১ মিনিট আগে