ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
নুরুল ইসলাম বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ারকোনা গ্রামের সুলতান আহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নুরুল ইসলামকে ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই বৃদ্ধের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ নুরুল ইসলামকে আটক করে নিয়ে যায়। ওই ব্যক্তি সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাইনি। ইতিমধ্যে আটকের বিষয়টি বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। আশা করি, বিকেলের মধ্যে তাঁকে হস্তান্তর করবে। ফেরত পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

ফাল্গুন-চৈত্র এলেই যেন আগুনের ঋতু নেমে আসে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে ভাওয়ালের সংরক্ষিত বনাঞ্চলে। বিস্তীর্ণ সবুজে দাউ দাউ করে জ্বলে ওঠে রহস্যময় আগুনে। প্রতিবছর গ্রাস করে শত শত একর বনভূমি। পুড়ে ছাই হয় শুধু গাছপালা নয়, হারিয়ে যায় বন্য প্রাণী...
৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের...
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগে
ঈদ মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বেশি থাকলেও ডিলার ও পাম্প পর্যায়ে ২৫ শতাংশ জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। এ কারণে এবার ঈদের আগে-পরে যানবাহনে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে দাবি এই খাতসংশ্লিষ্টদের।
৩ ঘণ্টা আগে