Ajker Patrika

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮: ৫৩
নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত
সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন। ছবি: আজকের পত্রিকা

নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। নেছারাবাদের শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বিষয়টি আজকের পত্রিকা'কে নিশ্চিত করেছেন।

সোমবার রাত ১০টার দিকে তিনি বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা তাঁকে চিঠির মাধ্যমে সাময়িক বরখাস্ত করেছেন।

শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘অফিসের মেইলে বরখাস্তের আদেশ এসেছে। জেলা শিক্ষা অফিস থেকে ফোনে আমাকে জানানো হয়েছে। তবে অফিস টাইমে চিঠি পড়ে বিস্তারিত জানাতে পারব। এর আগে বিস্তারিত বলা যাবে না।’

এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষিকার স্বামী মো. হাফিজুর রহমান বলেন, ‘সহকারী শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন দিয়ে বলেছেন, আপনার একটা চিঠি আছে। অফিসে এসে নিয়ে যাবেন। তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদের কিছু বলেনি।’ তিনি আরও বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি নামানোর কোনো সরকারি নির্দেশনা ছিল না বলে আমার স্ত্রী ছবি নামায়নি। পরে সহকারী শিক্ষা কর্মকর্তা দেয়াল থেকে ছবি নামাতে বলেছেন, তাই বঙ্গবন্ধুর ছবি নামানো হয়েছে। এখন এতে যদি আমার স্ত্রীর সমস্যা হয়, তাতে আমাদের কোনো সমস্যা নেই।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, কিন্তু এখন কেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত