পেশাগত কারণে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনমুখর দিনগুলোর অধিকাংশই কেটেছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। সেখান থেকে নেতা-কর্মীদের আন্দোলন মোকাবিলার নির্দেশনা দিতেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা।
৫ আগস্ট সকালে ঘুম থেকে উঠে ঢাকায় প্রবেশমুখের অবস্থা জানতে কয়েকজন সহকর্মীকে ফোন দিলাম। দুয়েকজন বললেন, কারফিউর মধ্যেই শহরের প্রবেশমুখগুলোতে মানুষ জড়ো হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।
উৎকণ্ঠা নিয়ে দুপুর ১২টার পর শেওড়াপাড়ার বাসা থেকে ধানমন্ডির পথে রওনা হই। কয়েকটি সেনা চেকপোস্ট পার হয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছলাম সাড়ে ১২টার দিকে। দেখা গেল, আওয়ামী লীগ সভাপতির কার্যালয় সুনসান। একপর্যায়ে সিদ্ধান্ত নিলাম, কেউ যেহেতু নেই, এই ফাঁকে দুপুরের খাবার সেরে নিই।
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার পথে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের আশপাশে ছাত্র-জনতাকে জড়ো হতে দেখলাম। শাহবাগের চারপাশে ব্যারিকেড দেখে বাধ্য হয়ে পরীবাগের পথ ধরি। দিগন্ত টাওয়ারের সামনে দেখি কয়েক শ বিক্ষোভকারী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা পার হওয়ার পরে বাইকের পেছনে বসা বন্ধু ফোনে সামাজিক যোগাযোগমাধ্যম দেখে আমাকে বলল, ‘মনে হয় শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ব্রেকিং নিউজ!’ আমি তাঁর কথা শুনে প্রথমে বিশ্বাস করিনি।
মৎস্য ভবন মোড়ে পৌঁছানোর আগেই দেখি বিপরীত দিক থেকে শাহবাগের পথে মানুষের স্রোত। হঠাৎ এত বিক্ষুব্ধ মানুষ সামনে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম। বাইক উল্টো দিকে ঘোরাতেই চোখে পড়ল প্রটোকলসহ জাতীয় পতাকাবাহী পাজেরো। প্রটোকলের গাড়ির এক পুলিশ সদস্য জিজ্ঞেস করলেন, ‘তারা কি যুবলীগের লোকজন?’ পাশ থেকে একজন বললেন, ‘মনে হয় না।’ তখনই পতাকাবাহী গাড়িটি ঘুরিয়ে ফেলা হলো। গাড়ির খোলা জানালা দিয়ে দেখা গেল, ভেতরে বসা প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ! তাঁর গাড়ি দ্রুত উল্টো পথ ধরে রমনা পার্কের পাশ দিয়ে মিন্টো রোডের দিকে চলে গেল।
সেগুনবাগিচায় ডিআরইউতে পৌঁছে ক্যানটিনের টেলিভিশনে দেখলাম বিমানে চড়ে শেখ হাসিনার ভারতে রওনা হওয়ার খবর। ডিআরইউ থেকে সহকর্মী আমানুর রহমান রনির সঙ্গে শাহবাগের দিকে রওনা হলাম। তবে জনস্রোতের কারণে বাইক নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পর আর যাওয়া গেল না। মনে হলো, চারদিক থেকে মানুষ ছুটছে গণভবন অভিমুখে। পরিস্থিতি বোঝার জন্য অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয় পার হয়ে ডিবি কার্যালয়ের মোড়ের সামনে দেখি ব্যারিকেড। তবে সেখানে পুলিশ জনতাকে অভিবাদন জানাচ্ছে। এখানে আবার দেখলাম হাছান মাহমুদের এপিএসকে। মাস্ক পরে জনতার সঙ্গে হেঁটে চলেছেন!
আরও খবর পড়ুন:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে পারিবারিক কবরস্থানে সোমবার দিবাগত গভীর রাতে দাফন করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাবার বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়।
১৪ মিনিট আগে
পুলিশের ভাষ্য, জবানবন্দিতে ইমন ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাতেই পুলিশি নিরাপত্তায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে জবানবন্দি দেওয়ার সময় ইমন কান্নায় ভেঙে পড়েন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
১৬ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রের ভাষ্য, টাকা ফেরত নেওয়ার পর আবু বকর বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে বাজারের মাঝখানে পিস্তল বের করে গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে