
রংপুরের কাউনিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একাধিক মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার জানান, গ্রেপ্তার হাফিজুর রহমান মুকুল কাউনিয়া উপজেলার টেপামধূপুর ইউনিয়নের সদরা তালুক গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর নিজ এলাকায় ফিরে আসেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
চাকরিপ্রত্যাশী ও অর্থ প্রদানকারীরা বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে মুকুল তা ফেরত না দিয়ে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ভুক্তভোগীরা প্রতারণার অভিযোগে আদালতে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা করেন।
কাউনিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, হাফিজুর রহমান মুকুলের বিরুদ্ধে আদালতে একাধিক প্রতারণার মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মুকুলের অবস্থান শনাক্ত করার পর শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে পীরগাছার পাওটানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলায় এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পুলিশের সংশ্লিষ্ট একজন পদস্থ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা সেখানে গোপন বৈঠক করছিলেন। তাঁদের মিছিল করারও প্রস্তুতি ছিল। আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
১৩ মিনিট আগে
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
১৯ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাঁক ও শ্রবণপ্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আঙুল আওয়াল ওরফে রবেন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ...
২৬ মিনিট আগে