
খুলনা জেলা কারাগার-২-এর দেয়াল টপকে ইমন মাঝি নামের এক আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান। জেল সুপার আবু ছায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
খুলনা জেলা পুরাতন কারাগার থেকে পালিয়ে যাওয়া মো. ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটে আবদুল মাঝির ছেলে।
তিনি ওই কারাগারের মহিলা ওয়ার্ডের পাশে বাথরুমের ওপর উঠে দেয়াল টপকে পালিয়ে যান বলে কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, আসামি ইমন মাঝি সোনাডাঙ্গা থানার মামলায় গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দী রয়েছেন।

বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় এখন ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বৃহস্পতিবার (৯ জুলাই) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্
১ মিনিট আগে
টানা পাঁচ দিনের বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার পাঁচ ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং প্রায় ১৫ বছর পলাতক থাকা নাসির উদ্দিন ওরফে নান্নু রাড়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে সফিপুর ইউনিয়নের উত্তর চরডিগ্রী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগে
অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদের বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। জেলার মনু ও ধলাই নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
৩১ মিনিট আগে