
বরিশালের মুলাদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং প্রায় ১৫ বছর পলাতক থাকা আসামি নাসির উদ্দিন ওরফে নান্নু রাড়ীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরডিগ্রী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাসির উদ্দিন উত্তর চরডিগ্রী গ্রামের মৃত সবেদ আলী রাড়ীর ছেলে।
মুলাদী থানা-পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নাসির উদ্দিনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এদিকে মামলার রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি প্রায় ১৫ বছর আত্মগোপনে ছিলেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানা-পুলিশের একটি দল উত্তর চরডিগ্রী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
সফিপুর ইউনিয়নের উত্তর চরডিগ্রী গ্রামের এক বাসিন্দা জানান, প্রায় ২০ বছর আগে ২০০৬ সালের দিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় এক নারীকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানীর অভিযোগে নান্নু রাড়ীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছিল। ২০১১ সালে মামলার রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে প্রায় ১৫ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামি নান্নু রাড়ী আইনি প্রক্রিয়া এড়াতে দীর্ঘ দেড় দশক ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেখান থেকে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হবে।

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
৫ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৬ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৯ ঘণ্টা আগে