
বগুড়ার শিবগঞ্জে ‘গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র’, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম।
মীর শাহে আলম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে ‘গুপ্ত ও নিষিদ্ধ’ ব্যক্তিরা বিভিন্ন তৎপরতায় যুক্ত হয়েছেন। তাঁদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনাকে আর গ্রহণ করবে না। বিভিন্ন ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে দলটি রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই বিএনপিকে পতনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।
দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখতে সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি। মীর শাহে আলম বলেন, সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা ষড়যন্ত্রের কোনো সুযোগ দেওয়া হবে না।
সমাবেশে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গও তোলেন মীর শাহে আলম। তিনি দাবি করেন, ওই ঘটনায় নিজেরাই হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই ঘটনায় জামায়াতের একজন সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হয়েছেন। এসব ঘটনা থেকে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয় বলেও মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যার পর উপজেলা চত্বর থেকে মশাল মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীসহ স্থানীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে বক্তারা রাজনৈতিক ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১৮ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
২৬ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
৩০ মিনিট আগে