Ajker Patrika

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নিহত নয়ন মিয়া ও মুহাদ্দিস। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার দুপুরে উপজেলার চান্দপুর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মুহাদ্দিস (২২) এবং একই ইউনিয়নের সতং এলাকার শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক মোটরসাইকেলে করে চণ্ডী রামগঙ্গা চা-বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চান্দপুর চা-বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে জসিম মিয়া (২৮), সতং বাজারের হানিফের ছেলে সিহাব মিয়া (২৫) এবং পাকুড়িয়া গ্রামের দিদার মিয়ার ছেলে জুবেল (২০) রয়েছেন।

দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত