
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বৈরচুনা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
পীরগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈরচুনা বাজারে অভিযান চালানো হয়। এ সময় শামিম ও রুবেল নামে দুই ব্যবসায়ীর দোকান থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, ‘জনস্বার্থে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
নিষিদ্ধ পর্নোগ্রাফি ও অসামাজিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে কামরুল নিজেকে ‘মতপ্রকাশ’ নামের নিউজ পোর্টালের সাংবাদিক দাবি...
২১ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে এক রাইস মিলমালিককে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার ফেনীগ্রাম ফুলতলা এলাকায়...
২৫ মিনিট আগে
আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন প্রয়োগে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
১ ঘণ্টা আগে