
নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। আজ বুধবার সকালে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি এখনো ভাসমান।
ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির।
জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, সকালে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ে। এতে নিঝুমদ্বীপের কাছাকাছি তিনটি ট্রলার দুর্ঘটনায় পড়ে। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা তীরে চলে আসেন।
নিশান চৌধুরী আরও জানান, ‘সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবির ঘটনাটি তিনি শুনেছেন। সবাই জীবিত উদ্ধার হয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।

বিসিএস ৩১তম পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ। আজ বুধবার বিকেল ৫টায় ৩১ তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করে।
৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় প্রায় এক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক বছর, ১৮ মাস ও ছয় বছর বয়সী তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি ও পোগলা ইউনিয়নের শুনই গ্রামে এবং পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে এসব
১০ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বিকেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘এমকে সুপার’ পরিবহনের একটি বাস গো-হাঁটা মোড়ে ধানবোঝাই একটি ট্রলিতে ধাক্কা দেয়।
১২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘ভাসমান গুদাম’ প্রতিরোধ ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বুধবার যৌথ অভিযান চালায় বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্ট গার্ড। কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙরে তল্লাশিতে ২৮ জন আটক হন; তাদের মধ্যে ২৪ জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে