
রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
আজ রোববার দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা এবং বাড্ডা থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, মিমো বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
তিনি বাড্ডায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও একজন শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে গুলশান জোনের (বাড্ডা) এডিসি জুয়েল জানান, ‘শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামতের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের একজন শিক্ষককে আপাতত হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও জানান, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

সখীপুরে কুকুরের কামড়ে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। গত ২৪ ঘণ্টায় সখীপুর পৌর এলাকাসহ কালিয়া, গজারিয়া, বহেড়াতৈল, কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক)...
৩০ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের আলহাজ গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয় ও বেলা ২টার দিকে মুলাদী উপজেলা পরিষদ চত্বরে দুই দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩২ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে আল্লাহর দান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের...
৩৪ মিনিট আগে