
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী স্পারে ১০০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগেও ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে যমুনা নদীর ভাঙনরোধে শহড়াবাড়ী ও বানিয়াজান গ্রামের নিকট আড়াআড়িভাবে ১ হাজার ১০০ মিটার দৈর্ঘ্য করে দুটি স্পার নির্মাণ করা হয়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এই দুটি স্পার নির্মাণ করা হয়। এ ছাড়া স্পারের মাথায় নদীর ভেতরে ৩০০ মিটার কংক্রিট ঢালাই করা হয়। নির্মাণের পর থেকে পানির স্রোতে দফায় দফায় শহড়াবাড়ী স্পারের কংক্রিট ঢালাই টুকু আগেই ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি ৮০০ মিটার স্পার ছিল মাটির তৈরি। এই মাটির তৈরি স্পার রক্ষায় নদীর ভেতরে হাজার হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।
এই অবস্থায় গত ১২ জুলাই পানির প্রবল স্রোতে শহড়াবাড়ী স্পারের সামনের অংশ ৩০ মিটার ধসে নদীতে বিলীন হয়ে যায়। বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙনরোধ করা হয়।
স্থানীয়দের দাবি, স্পারের পেছনে রয়েছে শত শত পরিবারের বাড়িঘর। এই ভাঙন প্রতিরোধ না করা গেলে এ সব বাড়িঘর যমুনায় বিলীন হয়ে যাবে। এ সব পরিবারগুলো দিশেহারা হয়ে পড়বে।
শহড়াবাড়ী গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, ‘আজ দুপুরে হঠাৎ স্পারে ভাঙন দেখা দেয়। মুহূর্তের মধ্যে ১০০ মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়ে যায়। এই ভাঙনরোধে ব্যবস্থা না করা গেলে এলাকা শেষ হয়ে যাবে। কারও ঘরবাড়ি বসতভিটা কিছুই থাকবে না।’
বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক মোবাইল ফোনে বলেন, ‘১২ জুলাই স্পারের ৩০ মিটার অংশ পানিতে ধসে যায়। তাৎক্ষণিকভাবে জিও টিউব ও জিও টেক্সট ব্যাগ ফেলে ভাঙনরোধ করা হয়েছে। আজ সেই স্থানে আবারও প্রায় ১০০ মিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনরোধের জন্য নৌকা দিয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা চলছে।’

হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে হাইকমিশনারকে...
২ ঘণ্টা আগে
বিএনপির দলীয় সমর্থনের বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়া ও দলীয় পতাকা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল তো...
২ ঘণ্টা আগে
নাটোরে বিমানমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ আটক যুবকের পরিচয় মিলেছে। আটক যুবক তানভির হক তানিম নাটোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত শামসুল হকের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ‘খেলনা পিস্তল’ বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে