
মেয়াদোত্তীর্ণ ময়দা, নিম্নমানের তেল ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা-চটপটির কাঁচামাল তৈরির অভিযোগে মানিকগঞ্জের জয়রা এলাকায় এক ফুচকা বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘শফিকুল ফুচকা’র মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় এ জরিমানা করা হয়।
এর আগে সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে পৃথক অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে ‘আফজাল ফল ভান্ডার’-এর মালিক আফজাল হোসেন তিন হাজার এবং ‘ইয়াসিন ফল ভান্ডার’-এর মালিক ইয়াসিনকে তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁদের বিরুদ্ধে একই আইনের ৩৮ ও ৪৫ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুটি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তার অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিরাপত্তার আশ্বাসে আগামীকাল থেকে বান্দরবান-থানচি পর্যটননির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে। ছয় দিন বন্ধ থাকার পর উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলবে। নীলগিরি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর স্কর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৩ মিনিট আগে
চার দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে সড়ক দুর্ঘটনা, অসুস্থতা ও কীটনাশক পানের ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
১৮ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামসহ দেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তার ওপর দমন-পীড়ন বন্ধ, ভূমি দখল রোধ এবং ছয় দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রামে বিশেষ কনভেনশন করেছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। কনভেনশনে বিএনপি সরকার গঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি বাতিল, ‘অপারেশন উত্তরণ’ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে জনসভা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে আয়োজিত এ জনসভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন...
২১ মিনিট আগে