
মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ শনিবার বেলা ২টার দিকে সদর উপজেলার কুচিয়ামাড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকার অপূর্ব রায়ের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ১৩৫টি চায়না দুয়ারি জব্দ করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ১০ হাজার মিটার। এ সময় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে বুরাইল বিলে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়। দুটি স্থানে পরিচালিত অভিযানে জব্দ করা মোট ১২ হাজার মিটার জালের বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার জানান, নদী ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকেরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি...
২০ মিনিট আগে
স্থানীয়রা জানান, মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই মুখপোড়া হনুমানের আনাগোনা দেখা যায়। কোনো বড় গাছ পেলে সেখানে অবস্থান নেয় তারা। ক্ষুধার্ত হলে বাড়ির ছাদ, প্রাচীর কিংবা দোকানের আশপাশে ঘোরাঘুরি করে। মাঠে খাবার না পেলে গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রাও আগ্রহ নিয়ে তাদের খাবার দেন।
২২ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামের কৃষক লিটন মণ্ডল একই জমিতে ‘নয়ন কাজল’ জাতের বেগুন ও সাথি ফসল হিসেবে লাউ চাষ করে সাফল্য পেয়েছেন। বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করে স্বল্প খরচে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় তাঁর মুখে এখন তৃপ্তির হাসি।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
১ ঘণ্টা আগে