সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটকেলঘাটা থানার শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় সুইপার ছিলেন বলে জানা গেছে।
নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, সকালে তাঁদের বাবা কাজের উদ্দেশ্যে বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শাকদহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।’

হবিগঞ্জের বানিয়াচংয়ে নারীদের গোসলের সময় ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে...
১৩ মিনিট আগে
অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম বলেন, ‘আমি যে সার উত্তোলন করেছিলাম, তা বিতরণ করা হয়েছে। বিতরণ করা সারের রেজিস্টার রয়েছে, চাইলে দেখতে পারেন। চাহিদার তুলনায় কম সার পাওয়া গেলে আমার কী করার আছে?’
২২ মিনিট আগে
পঞ্চগড়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।
৩৫ মিনিট আগে
২০২৫ সালের পর টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমা না করার বিষয়ে সা’দপন্থীরা কোনো মুচলেকা দেয়নি বলে দাবি করেছে তাবলীগ জামাত বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মুচলেকা দেওয়ার কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে।
৩৭ মিনিট আগে