চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি প্রতিবেশী যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন মো. আকতার সর্দার (৩০)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার কাদের সর্দার বাড়ির মো. সাত্তার সর্দারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ। তিনি জানান, ধর্ষণের ঘটনায় মো. আকতার সর্দারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি নগরের সদরঘাট থানা এলাকার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা একটি জুতার কারখানায় কাজ করেন এবং মা পোশাককর্মী। শিশুটির পরিবার ও অভিযুক্ত ব্যক্তি একই এলাকায় থাকার সুবাদে যাতায়াত ছিল তাদের।
২০২২ সালের ২ জুলাই শিশুটিকে বাসায় একা পেয়ে ধর্ষণ ও এই ঘটনার বিষয়ে কাউকে না জানাতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তিন দিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং পরিবারের সদস্যরা শিশুটিকে পরীক্ষা করে শারীরিক আঘাতের আলামত দেখতে পান। পরে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা সদরঘাট থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৪ সালের ১৫ এপ্রিল বিচার শুরু হয়।

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে জামালপুরের যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়।
১১ মিনিট আগে
দিনাজপুর সদরে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার সুন্দরবন ইউনিয়ন রামডুবি বাজারের পূর্ব পাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
১২ মিনিট আগে
সিলেটে আনন্দভ্রমণ শেষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফিরছিলেন সাইফুল ও তাঁর দুই বন্ধু। আজ শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাইফুল প্রাণ হারান। নিহত সাইফুল ইসলাম (৫৫) কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।
১৩ মিনিট আগে
রাজধানীর বনানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার শিশুসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
১৪ মিনিট আগে